POPULAR BD NEWS
Popular BD News Logo

রামপুরের একটি কলেজ নির্মাণের দাবী শিক্ষার্থীদের

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৭, ২০২৪ | সময়: ৭:৪৬ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার রামপুরে একটি কলেজ নির্মাণের দাবী তুলেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৪নং কালোচোঁ ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয়ের সামনে বলাখাল-রামপুর সড়কে কলেজ নির্মাণের দাবিতে মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থীরা।

অবস্থান কালে শিক্ষার্থীরা রামপুরে একটি কলেজ প্রতিষ্ঠার জোর দাবী করেন।

শিক্ষার্থীরা বলেন, রামপুরের যদি একটি কলেজ নির্মাণ হয় তাহলে তাদের উপকার হয়। কারন তাদের পাশ্ববর্তী হাজীগঞ্জ বলাখাল ও চাঁদপুরে পরিবহনে করে কলেজে যেতে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়। আর তাই তাদের দীর্ঘদিন প্রত্যাশা পূরণে মেজর(অব:)রফিকুল ইসলাম বীরউত্তম এমপি’র দৃষ্টি কামনা করেন।

রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন বলেন, এখানে কলেজ প্রতিষ্ঠার লক্ষে সকল শিক্ষার্থীরা সমবেত হয়েছে। এ এলাকার সর্বস্তরের জনগণের প্রাণের দাবী এখানে কলেজ প্রতিষ্ঠা হোক।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এস এম মানিক বলেন, শিক্ষার্থীরা সড়কে নেমেছে এমন সংবাদের ভিত্তিতে এখানে এসেছেন। তিনিও বিশ্বাস করেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর(অব:)রফিকুল ইসলাম বীরউত্তম এমপি মহোদয় শিক্ষার্থীদের প্রাণের দাবীর সাথে একাত্মতা পোষণ করবেন।

ইউনিয়ন যুবলীগের আহবায়ক শ্যামল বলেন, রামপুর উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে সড়কের পশ্চিমে বেশ কিছু জায়গায় রয়েছে। সেখানে শিক্ষার্থীদের দিক বিবেচনা করে শিক্ষার মান উন্নয়নের লক্ষে এখানে একটি কলেজ প্রতিষ্ঠা করা হোক।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন