POPULAR BD NEWS
Popular BD News Logo

বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের

এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৬, ২০২৪ | সময়: ১:৫৯ অপরাহ্ণ

বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের(বিএমটি)শাখার এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের হলরুমে এক মনোমুগ্ধকর পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন, একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসার উদ্দিন ও গীতা পাঠ করেন বৃষ্টি রানী দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল।

বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খোদেজা বেগমের সভাপতিত্বে ও ইংরেজি প্রভাষক ইমাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন,  নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি দেলোয়ার হোসেন মুন্সী, অভিভাবক সদস্য ও পৌর ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন মুন্সী, অভিভাবক সদস্য ও সাংবাদিক শাখাওয়াত হোসেন, সিনিয়র শিক্ষক নাজমুস শাহাদাত, সিনিয়র প্রভাষক মিজানুর রহমান প্রমুখ।

এর আগে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে মানপত্র পাঠ করেন সানজিদা আক্তার ও অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে মানপত্র পাঠ করেন সুমাইয়া আক্তার লিমা।

ওইসময় উপস্থিত ছিলেন,  দাতা সদস্য মৌমিতা চৌধুরী, ম্যানেজিং কমিটির মহিলা অভিভাবক সদস্য আশুরা বেগম।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন