POPULAR BD NEWS
Popular BD News Logo

মোহাম্মদপুরে ফুটবলে অবিবাহিত ও ভলিবলে বিবাহিতদের জয়

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২২, ২০২৪ | সময়: ১২:৩৭ অপরাহ্ণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাজীগঞ্জ উপজেলার গন্ধ্যর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর যুব সমাজের উদ্যোগে ফুটবল ও বলিবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় ফুটবলে অবিবাহিত ও ভলিবলে বিবাহিতদের জয় হয়।

শুক্রবার বিকেলে মোহাম্মদপুর পূর্বপাড়া বালুর মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেলের মহা-পরিচালক প্রকৌশলী মো. হোসাইন।

বক্তব্যে তিনি বলেন, গ্রামের মাটি ও মানুষের সাথে আমার সম্পর্ক। তাই গ্রামে বারবার ফিরে যাই। গ্রামে খেলাধুলার সাথে ছোটবেলা থেকে আমি সম্পৃক্ত ছিলাম। এখনো গ্রামের জন্য আমার মন কাঁদে। আমি গ্রামের ক্রীড়ামুদিদের সাথে সব সময় আছি এবং থাকবো। ঈদ উপলক্ষে এ খেলা যারা বিজয়ী হয়েছে এবং পরাজিত হয়েছে সকলের প্রতি রইলো শ্রদ্ধা, ভালোবাসা ও অভিনন্দন। গ্রামে এই ধরনের খেলাধুলার প্রয়োজন রয়েছে। এই ধরনের খেলাধুলার পৃষ্ঠপোষকতার স্বার্থে আমার সাধ্য অনুযায়ী কাজ করে যাব ইনশাআল্লাহ। দেশ এবং সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই খেলাধুলার স্বার্থে কাজ করে যাব ক্রীড়াঙ্গনের দিকে যুবকদেরকে ধাবিত করার চেষ্টা করব।

এর আগে টেলিকনভেন্সের মাধ্যমে খেলার উদ্বোধন করেন প্রখ্যাত উপস্থাপক এম ইউনুস উল্ল্যাহ।

আয়োজিত প্রীতি ম্যাচ ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে তরুণ ক্রীড়াবিদ মকবুল আহমম্মেদের সভাপতিত্বে ও শিক্ষক মহাসিনের পরিচালনায় টেলিকনফারেন্সের মাধ্যমে বিশেষ অতিথি হিসাবে শুভেচ্ছা জানান, রোটারিয়ান সুরাইয়া খানম তালুকদার, ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পপুলার বিডিনিউজের প্রধান সম্পাদক খালেকুজ্জামান শামীম, বিশিষ্ট রাজনীতিবিদ গাজী অলিউল্লাহ, সাবেক ছাত্রনেতা ইব্রাহিম খলিল।

বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, চাঁদপুর মুন হাসপাতালের পরিচালক আবু সুফিয়ান হেলাল, ইউপি সদস্য হানিফ সরদার, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন দিলু, বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন। আয়োজিত খেলা পরিচালনা করেন, শিক্ষক এটি হোসাইন তালুকদার। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার ও অতিথীদের ক্রেস্ট প্রদান করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন