হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট-২০২৪ সম্পন্ন হয়েছে।
সোমবার রাজারগাঁও ৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু বালক দলের চ্যাম্পিয়ন হয় ২নং দক্ষিণ পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানার্সঅ্যাপ হয় আহমাদাবাদ রামরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বালিকা দলের চ্যাম্পিয়ন হন ২নং দক্ষিন পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানার্সঅ্যাপ হয় মুকুন্দসার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৪নং পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষক সমিতির রাজারগাঁও ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আক্তার হোসেন প্রধানীয়ার ও ৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোস্তাক উল্যার যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আবু সাঈদ চৌধুরী, খেলাট উদ্বোধক ছিলেন রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মো: মফিজুর রহমান।
ওই সময় বক্তব্য রাখেন রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহপরান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সমর কৃষ্ণ সূত্রধর, মো: মনির হোসেন, লিপিকা পাল, মাহমুদ হাসান, হাজেরা বেগম, বিলকিছ আক্তার, সামছুদ্দিন পাটওয়ারী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুল আউয়াল, আছমা আক্তার, অমূল্য চন্দ্র সূত্রধর, মোশারফ হোসেন, সাখাওয়াত হোসেন, সহকারি শিক্ষক খোরশেদ আলম, এনামুল হক, গোলাম রাব্বানি সহ ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।