POPULAR BD NEWS
Popular BD News Logo

তনুর উদ্যোগে ১৪ লাখ টাকার ত্রাণ পেলো দশ গ্রামের মানুষ

ফজলে রাব্বী স্বপন | প্রকাশিত: মে ১৯, ২০২০ | সময়: ৪:০৫ অপরাহ্ণ

শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের আদর্শ ইছাপুরা গ্রামের কৃতি সন্তান রফিকুল ইসলাম তনুর উদ্যোগে প্রায় ১৪ লাখ টাকার খাদ্য সামগ্রী পেলো দশ গ্রামের মানুষ। করোনাকালীন সময়ে ইছাপুরা গ্রামের পাশাপাশি রাজাপুরা,বোস্তা, মুড়াগাঁও, লাওকোরা, নোয়াপাড়া,টঙ্গীরপাড়, গগংগানগরসহ দশটি গ্রামের অসহায় পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সম্প্রতি ইছাপুরা মজুমদার বাড়ির মরহুম লকিয়ত উল্লাহ বি এ সাহেবের সুযোগ্য কনিষ্ঠ পুত্র আমেরিকা প্রবাসী মোঃ মাহাবুবুল কবির (তরুন) ৭২৫ টি পরিবারের মাঝে (১১ লক্ষ ৭৫০০০ টাকা মুল্যের) ত্রাণ বিতরণ করা হয়। যার ব্যবস্থাপনা এবং পরিচালনার দায়িত্বে ছিলেন সমাজসেবী মোঃ রফিকুল ইসলাম তনু।

মরহুম লকিয়ত উল্লাহ বি এ সাহেব জীবিত অবস্থায় ঠিক যেভাবে এলাকা শিক্ষাপ্রতিষ্ঠান এবং জনসাধারণের পাশে ছিলেন ঠিক সেভাবেই ওনার সুযোগ্য কনিষ্ঠ পুত্র মোঃ মাহাবুবুল কবির (তরুন) এবং ভাতিজা রফিকুল ইসলাম তনু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

দীর্ঘদিন ধরে এই পরিবারটির সামাজিক কল্যাণকর কর্মগুলো হল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা এবং ছাত্রাবাস ও মসজিদ নির্মাণ, মক্তব ও হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করা, অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাউপকরণ বিতরণ, দরিদ্রদের মাঝে বসত ঘর নির্মান, অসহায় মেয়েদের বিবাহের মধ্যে আর্থিক সহায়তা ,পবিত্র রমজান মাসে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ , দরিদ্রদের মাঝে যাকাতের অর্থ ও বস্র বিতরণ, অসহায় গরীবদেরকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা। রফিকুল ইসলাম তনু ভাই কর্তৃক নিজস্ব অর্থায়নে গঠনকৃত কল্যাণ ফান্ড (যার মূলধন 20 লক্ষ টাকা তিনি নিজেই প্রদান করেছেন) থেকে বিদেশগামী এবং ব্যবসায়ীদেরকে সুদবিহীন দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে যাচ্ছেন বিগত ১০ বছর ধরে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন