POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ধীরে ধীরে বাড়ছে ভোটার উপস্থিতি

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ৫, ২০২৪ | সময়: ৯:২৭ পূর্বাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ২২৮ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ টায় ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে সংসদ সদস্য শফিকুর রহমান প্রথমে ভোট প্রদান করেন।

সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে নারী-পুরুষের উপস্থিতি বাড়াতে থাকে। তবে কচুয়া উপজেলায় শুরুতে ভোটার উপস্থিত কম দেখা গেছে। দুই উপজেলায় তিনটি পদে ২৩ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন।

ভোট দিয়ে সকলকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহবান জানান সংসদ সদস্য শফিকুর রহমান।

জেলা রিটানীং কর্মকর্তা মোজাম্মেল হোসেন বলেন, চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা করে ভোট গ্রহণ শুরু হয়েছে।কচুয়া উপজেলায় মোট ভোটার ৩ লক্ষ ৩০ হাজার ৫শ ২৫ জন। উপজেলায় মোট ভোট কেন্দ্র ১১০ টি। ফরিদগঞ্জ উপজেলায় মোট ভোটার ৩ লক্ষ ৭২ হাজার ৬শ ৬২ জন। উপজেলায় মোট ভোট কেন্দ্র ১১৮ টি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন