POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় তিন কাভার্ডভ্যানের এলোমেলো সংঘর্ষে নিহত দুই

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুন ৪, ২০২৪ | সময়: ৬:০৮ অপরাহ্ণ

সড়ক দুর্ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ড্রাইভার ও হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহত সাগর ও বেলালের বাড়ি কুড়িগ্রামে।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে ছুপুয়া এলাকায় ঢাকামুখী একটি কাভার্ডভ্যান নষ্ট হয়ে যায়। এসময় চালক ও হেলপার গাড়িটি চালু করতে অন্য একটি কাভার্ডভ্যানের সহায়তা নেন। এসময় সহায়তাকারী ওই কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় আরেকটি কাভার্ডভ্যান। এতে দুই কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে দু’জন নিহত হন।

দুর্ঘটনা কবলিত তিনটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানের চালক ও হেলপার পলাতক।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন