POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বাজারে ওয়েলকাম সুপার শপের যাত্রা শুরু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ৮, ২০২০ | সময়: ১:৪৮ অপরাহ্ণ

হাজীগঞ্জ বাজারে ওয়েলকাম সুপার শপ উদ্ধোধন করা হযেছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ বাজার কাতার কানাডা  (কিউসি) টাওয়ারের নীচে এ সুপার শপের উদ্ধোধন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া।

ওইসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ক্রেতাকে ফ্রির নামে নিম্নমানের পণ্য দিয়ে প্রতারণা না করে মান সম্মত পণ্য দিয়ে সঠিক ব্যবস্যা করুন। ফ্রি না দিযে গুণগতমানের দিক ঠিক রেখে ব্যবস্যা করুন।

মানিক পাটোয়ারীর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য  রাখেন ওসি আলমগীর হোসেন রনি, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, ওযেলকাম সুপার শপের চেয়ারম্যান বাবু সমির লাল দত্ত।

সুপার শপ নিয়ে বিস্তারিত তুলে ধরেন সেলস্ ম্যানেজার মুমু আক্তার। এতে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কার্যকরী সভাপতি আলী আশরাফ দুলাল, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, বিশিষ্ট্য ব্যবসায়ী সালাহ উদ্দিন মামুন ফারকসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানে হোম ডেলিবারির সু- ব্যবস্থা রয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন