POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বাজারে দুই ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা

এসএম মিরাজ মুন্সী/ মজিব পাটোয়ারী | প্রকাশিত: অক্টোবর ৮, ২০২০ | সময়: ১:৩১ অপরাহ্ণ

হাজীগঞ্জ বাজারে দুই ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ বাজারের মেডিসিন কর্ণারে  ১০ হাজার ও আর এক্স ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আর কে মেডিসিন কর্নারে গিয়ে কোন অনিয়ম না পাওয়ায় জরিমানা করা হয়নি।

ওইসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন