POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ২২৩২ টি ইপিআই কেন্দ্রে চলছে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ১, ২০২৪ | সময়: ১১:১৭ পূর্বাহ্ণ

সারা দেশের ন্যায় চাঁদপুরেও চলছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।

শনিবার সকাল ৯ টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।

এ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় নতুন স্থানে ক্যাম্পেইন করায় জেলার বিভিন্নস্থানে বিড়ম্বনায় পড়েন শিশুদের অভিভাবকেরা।তবে জেলা প্রশাসক কামরুল হাসান বলছেন, ব্যাপক প্রচারণা করা হয়েছে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল হবে।

একই দিনে জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, কচুয়া, শাহরাস্তি সহ প্রত্যেক উপজেলায়ও চলছে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন।

জেলায় ২২৩২ টি ইপিআই কেন্দ্র সমূহে মোট ৩ লাখ ৫৩ হাজার ১ শ ৮৫ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। ৮টি উপজেলা ও ২টি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশু রয়েছে ৩৯২০৪ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ৩ লাখ ১৩ হাজার ৯শ ৮৫ জন। সকাল ৮টায় শুরু হওয়া এ কার্যক্রম বিরতিহীন ভাবে চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোঃ শাহাদাত হোসেনসহ অন্যান্যরা ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন