POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে গাজী রাহির সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ

হাসান আহমেদ - চাঁদপুর | প্রকাশিত: মে ৩১, ২০২৪ | সময়: ৬:১৮ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিনের মেজু ছেলে গাজী রাহি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

 

শুক্রবার জুমার নামাজের পর কাঁঠালী বাদামতলী বায়তুন্ নূর জামে মসজিদে আমেরিকা প্রবাসি জালাল উদ্দীন রুমির উদ্যোগে বাইক দুর্ঘটনায় আহত গাজী রাহির দ্রুত সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

দোয়া মিলাদ পরিচালনা করেন কাঁঠালী বাদামতলী বায়তুন্ নূর জামে মসজিদের ইমাম মো. হানজ্বালা মিয়াজী। এ-সময় উপস্থিত ছিলেন ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রাসেল পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত খান মিশু, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউছার পাটোয়ারী, প্রবিন আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক মাস্টার, কামাল উদ্দিন তপদার, বদিউল আলম তপদার’সহ ৮নং ওয়ার্ড আওয়ামী-লীগ যুবলীগ, ছাত্রলীগ’সহ ধর্মপ্রাণ মুসলমান এ মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন