POPULAR BD NEWS
Popular BD News Logo

পরীক্ষার কারণে ঘুর্ণিঝড় স্থগিত: ভুয়া বিজ্ঞপ্তির ঘটনায় থানায় জিডি করল জাতীয় বিশ্ববিদ্যালয়

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ২৮, ২০২৪ | সময়: ৩:৫৭ অপরাহ্ণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্যাড ব্যবহার করে ‘২৬ মে পরীক্ষার কারণে ঘূর্ণিঝড় স্থগিত’— এমন একটি ভুয়া সংবাদ প্রচার করা হয়। পরে এটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি দৃষ্টিগোচর হলে বিজ্ঞপ্তিটি ভুয়া বলে জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে এমন ভুয়া সংবাদ প্রচারের জন্য এবার থানায় সাধারণ ডায়রি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার বিষয়টি জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রতারণামূলক সংবাদ বিজ্ঞপ্তি প্রচারের বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে গাজীপুরের গাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১৪০৮।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন