POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর পৌর নির্বাচনে আচরণবিধি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

চাঁদপুর প্রতিনিধি | প্রকাশিত: অক্টোবর ৭, ২০২০ | সময়: ৮:০৭ অপরাহ্ণ

চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত রুটিন মোতাবেক ৭ অক্টোবর বেলা ৪ টার পর আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি নিয়ন্ত্রণে ভ্যাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে।

প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম থাকবে। জেলা প্রসাশনের জিএম শাখা থেকে বুধবার ৭ অক্টোবর এ তথ্য জানা গেছে ।তবে আচরণবিধি নিয়ন্ত্রণ বিষয়ক ভ্যাম্যমাণ আদালত পরিচালনা আজই শেষ বলে জানানো হয়েছে। কেননা ১০ অক্টোবর চাঁদপুর পৌরসভার নির্বাচন হচ্ছে ।

জেলা প্রশাসনের নির্ধারিত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। নির্বাচনে প্রতিদিন ওয়ার্ড ভিত্তিক নির্বাচন আচরণবিধি পর্যবেক্ষণ করছেন এবং রাজনিৈতক পার্টির প্রার্থীর সমর্থকদেরকে সতর্ক করে দিচ্ছেন বলে জানা যায়।তবে কোনো জেল-জরিমানার তথ্য পাওয়া যায় নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ হলেন: নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.উজ্জ্বল হোসেন , নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান মানিক ও সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মো.ইমরান হোসাইন সজীব ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন