POPULAR BD NEWS
Popular BD News Logo

মেঘনায় নিষিদ্ধ জালে মাছ ধরায় ৫ জেলে আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ২৫, ২০২৪ | সময়: ১০:৫১ অপরাহ্ণ

মেঘনা নদীতে নিষিদ্ধ জালে মাছ ধরায় ৫ জেলেকে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। একই সময় জব্দ করা হয় ৯শ’ মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি মাছ ধরার নৌকা।

শনিবার (২৫ মে) রাতে এসব তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

আটক জেলেরা হলেন-মো. সোবহান মিজি (৫২), ইয়া রাসূল (২০), মো. শামীম চৌকিদার (২২), মোবারক মিজি (১২) ও মুকবিল হোসেন (১০)। এদের বাড়ি জেলার মতলব উত্তর উপজেলার এখলাছপুর ও জহিরাবাদ ইউনিয়নে।

ওসি কামরুজ্জামান বলেন, থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন বালা ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে মেঘনা নদীর সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নের শিলারচর নামক স্থান থেকে নিষিদ্ধ জালে মাছ ধরা অবস্থায় এসব জেলেদের আটক করেন।

ওসি আরও বলেন, আটকদের মধ্যে ৩জনের বিরুদ্ধে মৎস্য আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। বাকী দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। জব্দকৃত নৌকা মামলার আলামত হিসেনে নৌ থানা হেফাজতে আছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন