নোয়াখালী বেগমগঞ্জের নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে, ফরিদগঞ্জ বিভিন্ন সংগঠনের মানববন্ধন, ৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলা গেইটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ গ্রহণ করেন ফরিদগঞ্জ প্রেসক্লাব, ফরিদগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি, ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাব, সুমাইয়া ফোম এন্ড পর্দা বিতান সহ বিভিন্ন সংগঠন এই সময় মানববন্ধনে উপস্হিত ছিলেন ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম কাজল, উপজেলা ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, নুরুন্নবী নোমান,ও সম্পাদক প্রবীর চক্রবর্ত্তী, ছাত্রলীগের সভাপতি মাহবুবুল আলম সোহাগ,প্যানেল মেয়র খলিলুর রহমান,যুবলীগ নেতা আব্দুল গাফ্ফার সজিব, জিয়াউর রহমান জিয়া,গিয়াসউদ্দনসহ সর্বস্তরের জনগন ও সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন।