POPULAR BD NEWS
Popular BD News Logo

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ ১৩ ম্যাজিস্ট্রেট :  ১৫ মোবাইল টিম ও ২ প্লাটুন বিজিবি মাঠে

খালেকুজ্জামান শামীম - চাঁদপুর | প্রকাশিত: মে ২০, ২০২৪ | সময়: ৫:০৬ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত  হচ্ছে মঙ্গলবার । এই প্রথমবারের মতো হাজীগঞ্জ উপজেলা ইভিএম-এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ  উপজেলায় ইতিমধ্যে ১০০ জন প্রিজাইডিং অফিসার, ৪৫০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৫১২ জন পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাজিগঞ্জ উপজেলা নির্বাচন অফিস।

এদিকে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল জানান , নির্বাচন পর্যবেক্ষণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষার্থে   মাঠে রয়েছে  ১ জন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৫ টি পুলিশের মোবাইল টিম, ২ প্লাটুন দুইটি বিজিবি ২ টি পুলিশের স্টাইকিং টীম,  আর এ বি ১ টি স্টাইকিং টীম, ব্যাটালিয়াম আনসারের একটি টীম,  অঙ্গীভূত আনসারের ২০ জনের একটি টিম। তারা আইনশৃঙ্খলা রক্ষার্থে মাঠে রয়েছে।

সোমরার সকাল থেকে   হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কার্যক্রম গ্রহনের শুরু হয়েছে। হাজীগঞ্জ পাইলট হাই স্কুল মাঠ থেকে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা তাদের সরঞ্জামাদি বুঝে নিয়ে কেন্দ্রে যাওয়ার সকল আয়োজন সম্পন্ন করেছে। এ সময় নির্বাচনের দায়িত্বে থাকা সিনিয়র কর্মকর্তারা তাদেরকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ব্রিফ করেছেন। এদিকে সোমবার সকাল থেকে বিজেবি দল দিচ্ছে বিভিন্ন স্থানে  এবার হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিনজন চেয়ারম্যান প্রার্থী ও দুইজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

তার মধ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী বিনাপ্রতিদ্বীতায়  নির্বাচিত হয়ায় এ পদে নির্বাচন হচ্ছে না।  চেয়ারম্যান প্রার্থীরা হলেন আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী আনারস, হাজী মোহাম্মদ জসিম উদ্দিন দোয়াত কলম ও আবু সুফিয়ান রানা ঘোড়া। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া আক্তার প্রজাপতি ও রুবি  বেগম ফুটবল।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন