POPULAR BD NEWS
Popular BD News Logo

দোয়াত কলমের প্রার্থীর পক্ষে ৫নং সদর ইউনিয়নে গনসংযোগ ও লিফলেট বিতরণ

হাসান আহমেদ - চাঁদপুর | প্রকাশিত: মে ১৮, ২০২৪ | সময়: ৬:০৮ অপরাহ্ণ
আসন্ন হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিনের পক্ষে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ৫ নং সদর ইউনিয়ন যুবলীগ নেতা আজহারুল ইসলাম মিঠু।
শনিবার বিকালে ইউনিয়নের মাতৈন পাটওয়ারী বাড়ির সামনে থেকে পাড়া মহল্লা এ গনসংযোগ করা হয়।
এসময় গনসংযোগে ইউনিয়নের প্রতিটি বাড়ি, ঘুরে দোয়াত কলম প্রতিকের পক্ষে ভোট ছেয়ে লিফলেট বিতরণ করেন তারা।
লিফলেট বিতরণ শেষে ইউনিয়ন যুবলীগ নেতা আজহারুল ইসলাম মিঠু বলেন, আপনারা একুশ তারিখ সকাল বেলা ভোট কেন্দ্রে যাবেন, এবং প্রত্যেকে ভোট দিবেন, সাথে স্মার্ট কার্ড নিয়ে যাবেন। যেহেতু ইভিএম এ ভোট হবে এবং দোয়াত কলম মার্কায় ভোট প্রত্যাশা করেন তিনি।
ওইসময় গনসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন ওয়ার্ডের রাজনৈতিক ব্যাক্তিবর্গ ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন