POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ১৭, ২০২৪ | সময়: ৬:৪৬ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে।

 

শুক্রবার দুপুরে উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা উত্তর পাড়া মিয়াজী বাড়ীতে এই ঘটনা ঘটে।

 

নিহত ফাইজা ইসলাম (২) একই গ্রামের প্রবাসী কামরুল ইসলাম এর কন্যা।

 

এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ফাইজা ইসলাম সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে পুকুরে ঘাটে গিয়ে দেখা যায় ফাইজার মৃতদেহ ভেসে উঠে। সেখান থেকে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ বাজারের সেন্ট্রাল হাসপাতাল নেয়া হয়।

 

হাসপাতালে চিকিৎসক মাহবুবুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুর মৃত্যু হয়। ফাইজার মৃত্যুর পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন