POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে আগুনে পুড়ে ছাই হলো ৭টি দোকান, অর্ধ কোটি টাকার ক্ষতি

খালেকুজ্জামান শামীম - চাঁদপুর | প্রকাশিত: মে ১৬, ২০২৪ | সময়: ১:৫৫ অপরাহ্ণ

হাজীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোররাতে  হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের  রামপুর বাজারে। অগ্নিকাণ্ডের ঘটনায়  সাতটি দোকানের প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পুড়ে যাওয়া দোকান গুলোর মধ্যে বেশিরভাগ মুদি দোকান, স্বর্ণের দোকান,  ফলের দোকান ছিল।

 

ক্ষতিগ্রস্তরা হলেন, আনোয়ার হোসেন, মোহাম্মদ খোকন, অরুণ কর্মকার, মোঃ সেলিম, মোঃ ফখরুল ইসলাম, হরি কর্মকার, ও মোহাম্মদ সোহেল।

 

অগ্নিকাণ্ডের বিষয়টি  নিশ্চিত করেছেন কালচোঁ দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তাফা স্বপন। তিনি জানান, ভোররাতে  বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে করে রামপুর বাজারে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোহাম্মদ আনোয়ার হোসেন পারভেজ জানান, খবর পেয়ে করে হাজীগঞ্জ  সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন