চাঁদপুরের কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান নির্বাচনে সহিংসতা ঠেকাতে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন । গতকাল ১৩ মে সোমবার বিকেলে ওসির কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ওসি মোহাম্মদ মিজানুর রহমান-উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা’২০১৬ এর বিভিন্ন বিধিনিষেধ প্রার্থীদের নিকট তুলে ধরেন এবং নির্বাচনী প্রচারণাকালে আচরণবিধি কঠোর ভাবে মেনে চলার জন্য সকলকে অনুরোধ করেন।
।সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রশাসন সব প্রস্তুতি নিয়েছে। আপনারা একই এলাকার মানুষ, একজন আরেক জনের আত্মীয়। নির্বাচন নিয়ে আবেগী না হয়ে সুষ্ঠুভাবে ভোট প্রদানের ব্যবস্থা করবেন। আমরা আশা করি, নির্বাচন নিয়ে আপনারা কোনো প্রকার সহিংসতায় জড়াবেন না।’ মতবিনিময় সভায় কচুয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু বলেন ,সহিংসতামুক্ত একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রার্থী সহযোগীতা করবেন এবং যেকোন সহিংস কর্মকান্ড ও আচরণবিধি লঙ্ঘনজনিত ঘটনা কঠোরভাবে দমন করা হবে বলে সকলকে অবহিত করেন।
এসময় প্রার্থীরা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমূখর নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে আচরণবিধি মেনে চলার আশ্বাস প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহজাহান শিশির, আইয়ুব আলী পাটওয়ারী, মাহবুব আলম, সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,ফয়েজ আহমেদ স্বপন, মোঃ মাঈনুদ্দিন, ভাইস-চেয়ারম্যান প্রার্থী শাহজালাল প্রধান জালাল, মোঃ রাকিবুল হাসান,সৈয়দ আব্দুল জব্বার বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারহানা পারভীন,সালমা শহীদ, আমেনা আক্তার,শ্যামলী খান, জোৎস্না আক্তার প্রমুখ।