POPULAR BD NEWS
Popular BD News Logo

দোয়াত কলম প্রতীকের প্রার্থীর পক্ষে সেচ্ছাসেবক লীগের পথসভা

হাসান আহমেদ - চাঁদপুর | প্রকাশিত: মে ১৩, ২০২৪ | সময়: ৭:২৮ অপরাহ্ণ
আসন্ন হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিনের পক্ষে পথসভা করেছেন হাজীগঞ্জ উপজেলা ও পৌর সেচ্ছাসেবকলীগ।
সোমবার বিকালে হাজীগঞ্জ বাজারে এ পথসভা করা হয়। শোডাউনটি হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক ফরিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আল আমিন শরীফ মোল্লা। বক্তব্যে তারা দোয়াত কলম প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিনের পক্ষে ভোট চান।
ওই সময় উপস্থিত ছিলেন, পৌর সেচ্ছাসেবকলীগের আহবায়ক রাজন সাহা, যুগ্ম আহবায়ক শরীফ মজুমদার, সুলতান মিয়া, রিঙ্কু, মিঠু, সাইদ আব্দুল্লাহ জিনুক, আহসান, মাহফুজ, রাজু, নুরু,সহ হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের শতাধিক নেতাকর্মীরা।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন