একটি মোড়ানো ব্যাগ দুই যুবক ও এক শিশু এসে মহিলার হাতে তুলে দিলেন। তারপর থেকে কি ঘটলো সেই বিষয়টি এই সমাজের একটি শিক্ষনীয় গল্প।
মোড়ানো ব্যাগটি হাতে নেয়ার পর পর ওই মহিলা মানসিক স্থিতি শক্তি হারিয়ে ফেলেন। তারপর থেকে মহিলা দুই পুরুষের পিছু পিছু চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের রজনীগন্ধা মার্কেটের তৃতীয় তলায় উঠে পড়লেন।
সেখানে গিয়ে নির্দ্বিধায় সাথে থাকা গহনাগুলো খুলে দিয়ে দিলেন দুই যুবক ও শিশুর কাছে।
কিছুক্ষণ পর দুই যুবক ও শিশু চলে যায়। এরপর হাজিগঞ্জ বাজারে বাজার করতে আসা মহিলা তার স্মৃতি শক্তি ফিরে পেলেন। যখন তার স্মৃতি শক্তি ফিরে পেলো, তখন ছিনতাই হয়ে গেল তার প্রবাসী স্বামীর দেয়া স্বর্ণলঙ্কার।
উৎসুক জনতা মহিলা চিৎকারে এসে হাতে একটা ব্যাগ দেখতে পায়। তখন মহিলা বলল- দুই যুবক আর এক শিশু আমার হাতে ব্যগটি দেয়ার পর আমার স্বর্ণালঙ্কার নিয়ে গেল। ব্যগটি খুলতে অধীর আগ্রহে উঠে পড়েন প্রত্যক্ষদর্শীরা। জনসম্মুখে খোলা হলো সেই মোড়ানো ব্যাগটি। খুলতে খুলতে একেবারে ভিতরে গিয়ে দেখা গেল একটি ডিটারজেন্ট পাউডারের প্যাকেট।
আধা কেজি ডিটারজেন্ট পাউডারের দাম মাত্র ৩০ টাকা। এই ৩০ টাকার ডিটারজেন্ট পাউডার দিয়ে ছিনতাই চক্র হাতিয়ে নিলো কয়েক হাজার টাকার গহনা।
এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে রজনীগন্ধা মার্কেটে।
এমন ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে হবে অপরিচিত কারো কাছ থেকে কখনো কিছু নেয় অথবা খাওয়া যাবে না।