POPULAR BD NEWS
Popular BD News Logo

আম্পানের শক্তি কমেছে

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ১৯, ২০২০ | সময়: ১:২৪ অপরাহ্ণ

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় আম্পানের শক্তি কমে গেছে। ঘূর্ণিঝড়টি এখন ক্যাটাগরি চার থেকে তিন ক্যাটাগরিতে নেমেছে। এতে আম্পান আর সুপার সাইক্লোন নয়।

একই সঙ্গে ঘূর্ণিঝড় কেন্দ্রের বাতাসের গতিবেগও কমে গেছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৮৫ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০০ থেকে ২২০ কিলোমিটার পর্যন্ত হচ্ছে। তবে এখনও ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলের আরেকটু কাছে এসেছে। উপকূল থেকে ৬৬৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে মঙ্গলবার (১৯ মে) শেষরাত হতে বুধবার ( ২০ মে) বিকেল অথবা সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

মঙ্গলবার (১৯ মে) আবহাওয়া অধিদপ্তরের ২৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আম্পান এখন তিন ক্যাটাগরির ঘূর্ণিঝড়
এতে আরো বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুপার সাইক্লোন আম্পান উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিমি দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪০ কিমি দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৬৭০ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৬৬৫ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন