POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক দুই

মজিব | প্রকাশিত: মে ১০, ২০২৪ | সময়: ৪:১৭ অপরাহ্ণ

হাজীগঞ্জের পুলিশের অভিযানে সাড়ে পাঁচ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ি’কে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরের হাজীগঞ্জ বিশ্বরোড এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় উপপরিদর্শক আবু নছর নিপু ও এএসআই আলমগীর।

পরে একটি সিএনজিতে পিছনে থাকা দু’টি সিট দেখে সন্দেহ হলে তল্লাশী করে। তল্লাশী চলাকালীন সময়ে অভিনব কায়দায় বসার সিটে লুকিয়ে রাখা গাঁজা জব্দ করে পুলিশ।

ওইসময় দুই মাদক কারবারি’কে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

আটককৃত মাদক কারবারিরা হলো, কুমিল্লা জেলার গাজীপুর উপজেলার কাউসার(২৪), কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের সোহেল(২৭)।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসবাদে জানায় কুমিল্লা সীমান্ত এলাকা থেকে সরাসরি তারা গাঁজা বহন করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। তারই ন্যায় আজ কুমিল্লা থেকে হাজীগঞ্জে গাঁজা বহন করে নিয়ে আসলে আমরা তাদেরকে আটক করতে সক্ষম হই।

তাদের মাদকদ্রব্য আইনে মামলা রজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন