POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ৬, ২০২৪ | সময়: ৬:২৭ অপরাহ্ণ
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতির দাবিতে এবং সেখানে পরিচালিত মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে চাঁদপুর জেলা ছাত্রলীগ।
সোমবার সকাল সাড়ে ১১ টায় চাঁদপুর সরকারি কলেজের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে শেষ হয় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে। এরপর অনুষ্ঠিত হয় ছাত্র সমাবেশ।
জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে এই পদযাত্রা ও ছাত্র সমাবেশ আয়োজন করা হয়। আয়োজিত কর্মসূচিতে ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন