POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে তীব্র তাপদাহে পথচারীদের মাঝে ঠান্ডা পানি স্যালাইন বিতরণ

হাসান আহমেদ - চাঁদপুর | প্রকাশিত: মে ৫, ২০২৪ | সময়: ৩:৩০ অপরাহ্ণ
হাজীগঞ্জে তীব্র তাপদাহের কারনে হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির নির্দেশনায় ঠান্ডা পানিও স্যালাইন বিতরণ করেন, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সহ সম্পাদক জিহাদুল ইসলাম শুভ ।
বুধবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক হাজীগঞ্জ চৌরাস্তা বিশ্বরোডে পথচারি, রিক্সাচালক ও বিভিন্ন শ্রমিকদের মাঝে ঠাণ্ডা পানি ও স্যালাইন বিতরণ করা হয। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক নূরে আলম শুভ, পৌর ৪নং ওয়ার্ড ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মডেল কলেজ ছাত্রনেতা জাহিদুল হাসান জিহাদ, ইউছুফ চৌধুরী রিদয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন