POPULAR BD NEWS
Popular BD News Logo

বজ্রপাতে বসতঘরে আগুন লেগে মা-ছেলের মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ৫, ২০২৪ | সময়: ৯:৫৬ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

রোববার (৫ মে) ভোর ৫টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাসিনা বেগম (৩০) ও তার শিশু সন্তান হানিফ (৮)।

স্থানীয়রা জানান, ভোরে বজ্রপাতে নিহতদের ঘরে আগুন লাগে। ঘরটিও সম্পূর্ণ পুড়ে গেছে। নিহত দুইজনই পুড়ে অঙ্গার হয়ে গেছে। ঘটনার সময় ওই বাড়িতে থাকা আরেক শিশু হাফিজুর রহমান (১০) বাথরুমে গেলে বেঁচে যার।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ এমনভাবে পুড়েছে যা চেনারও কোনো উপায় নেই।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন