POPULAR BD NEWS
Popular BD News Logo

নোয়াখালীতে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: নিহত তিন

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ৪, ২০২৪ | সময়: ৪:৪৪ অপরাহ্ণ

নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছে।

শনিবার সকালে উপজেলার চন্দ্র পূর্ব বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামের মো: রহমত উল্যাহ ভূঁইয়া (৬৫), সেনা সদস্য ফজলুল করিম (৫০) ও লক্ষীপুরের আমানিয়া গ্রামের সিএনজিচালক আলা উদ্দিন (৪৫)।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, নোয়াখালী-লক্ষীপুর সড়কের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে লক্ষীপুরগামী একটি ট্রাক ও বেগমগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও সিএনজি খালে পড়ে যায়। এ সময় সিএনজিচালকসহ ঘটনাস্থলে তিনজন নিহত হন।

ওসি আরো বলেন, দুর্ঘটনায় কবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন