POPULAR BD NEWS
Popular BD News Logo

বাজারে মুরগির দাম চড়া, বাড়ছে আদা-রসুনের ঝাঁঝও

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ৩, ২০২৪ | সময়: ৭:০০ অপরাহ্ণ

বাজারে মুরগির দাম চড়া। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের মুরগির দর কেজিতে বেড়েছে ২০ থেকে ৪০ টাকা। পেঁয়াজের দামও বেড়েছে বেশ খানিকটা। যৌক্তিক কারণ ছাড়াই আদা-রসুনের ঝাঁঝও বাড়ছে তরতরিয়ে। আলুর দামও ঊর্ধ্বমুখী।

গরমের তীব্রতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার অন্যতম উপকরণ- পেঁয়াজের ঝাঁঝ। মাত্র কয়েকদিনের ব্যবধানে মানভেদে ৫ থেকে ১০ টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম। রাজধানীর কারওয়ান বাজারেই পেঁয়াজের দর উঠেছে কেজিতে ৬৫ থেকে ৭০ টাকা।

বাজারে আদা-রসুনের দামও বাড়তি। মানভেদে দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। সরবরাহে ঘাটতির অভিযোগ ছাড়া দাম বৃদ্ধির যৌক্তিক ব্যাখ্যা নেই বিক্রেতাদের।

স্বস্তি নেই আলুর দামেও। সরবরাহে কমতি নেই, তারপরও দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

মুরগির বাজারও বেশ চড়া। বেড়েছে ব্রয়লার আর সোনালী, দুই ধরনের মুরগীর দামই।

দাম নিয়ন্ত্রণে উৎপাদন ও পাইকারি পর্যায়ে নিয়মিত বাজার মনিটরিং জোরদারের অনুরোধ ভোক্তাদের।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন