হাজীগঞ্জ বাজারের বড় মসজিদের সামনে দলবল নিয়ে ফল ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে। ওই সময় ফল ব্যবসায়ীসহ তিনজন আহত হয়। আহতদের মধ্যে দুইজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনাটি সোমবার সন্ধ্যায় হাজীগঞ্জ বড় মসজিদ সম্মুখে ঘটে।
আহতরা হলেন, ফল ব্যবসায়ী রান্ধুনীমুড়ার সাদ্দাম হোসেন (৩০) ও তার সহযোগী নাসির। এছাড়াও ফল ব্যবসায়ীদের রক্ষা করতে এসে আক্রোশের শিকার হন হাজীগঞ্জ বাজার কসমেটিকসের দোকান রূপমহলের স্বত্বাধিকারী আউয়াল হোসেন।
আহত ফল ব্যবসায়ী সাদ্দাম হোসেন ও তার সহযোগী নাসির হোসেনকে রাতেই হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রাথমিক চিকিৎসা নিয়ে আসা আউয়াল হোসেন বলেন, বড় মসজিদ অফিস কমপ্লেক্স এর সম্মুখে এক ফল ব্যবসায়ীকে ১৫/১৬ জনের একটি দল আরিফ মারওয়ানের নেতৃত্বের এলোপাতাড়ি মারধর করতে থাকে। কেন তাকে মারধর করা হচ্ছে জিজ্ঞাসা করায় তারা আমাকে ও নাছিরকে মারধর করে।
আউয়াল আরো বলেন, এ বিষয়ে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি ও মসজিদ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সুষ্ঠু বিচার না পেলে শীঘ্রই আইনের আশ্রয় নেয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ওয়ার্ড কমিশনার মনির হোসেন সাগর বলেন, ঘটনাস্থলে গিয়ে মারামারি বন্ধ করার চেষ্টা করেছি। ওই সময় সরদার বাড়ি থেকে একটি গ্রুপ এসে হট্টগোল সৃষ্টি করে।
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. হায়দার পারভেজ সুজন বলেন, মারামারি ঘটনার বিষয়টি জেনেছি।