POPULAR BD NEWS
Popular BD News Logo

সর্বজনীন পেনশন স্কীম বাস্তবায়নের লক্ষ্যে অবহিত করণ সভা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ২, ২০২৪ | সময়: ৭:৩২ অপরাহ্ণ

হাজীগঞ্জে সর্বজনীন পেনশন স্কীম বাস্তবায়নের লক্ষ্যে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলার বাকিলা ইউনিয়ন পরিষদের মাঠে সর্বজনীন পেনশন স্কীম বাস্তবায়ন করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও ইউপি সদস্য আবুল বাশারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, উপ-পরিদর্শক আব্দুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক জাকির হোসেন সোহেল।
ওইসময় একই সভায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক বিরোধীসহ বিভিন্ন সমস্যা মূলক বক্তব্য তুলে ধরে সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি কামনা করেন।

এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ডাকে সাড়া দিয়ে সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন