POPULAR BD NEWS
Popular BD News Logo

তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে পানি ও স্যালাইন বিতরণ করেন ছাত্রলীগ নেতা

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪ | সময়: ৫:৫৫ অপরাহ্ণ

হাজীগঞ্জে তীব্র গরমে অতিষ্ঠ সাধারণ মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরন করেন ছাত্রলীগ নেতা রাহুল ইসলাম রানা। মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজারে প্রখর রোদ উপেক্ষা করে পৌর ছাত্রলীগের সহ-সম্পাদক রাহুল ইসলাম রানা’র উদ্যোগে চাঁদপুর কুমিল্লা মহাসড়কের বলাখাল জে এন উচ্চ বিদ্যালয়ের সামনে পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।

তীব্র তাপদাহের কারনে হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ও চাঁদপুর জেলা ছাত্রলীগের নির্দেশনায় রিকশা চালক, অটো চালকসহ বিভিন্ন ছোট বড় যানবাহন ও পথচারীদের পানিও খাবার স্যালাইন বিতরণ করা হয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন