POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪ | সময়: ১১:১৯ অপরাহ্ণ
 চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে দাখিলকৃত ১৭ জনের মধ্যে ১৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ও এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।
বুধবার (১৭ এপ্রিল) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৭ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপির অভিযোগে মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গাজী মুক্তার হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এর আগে মতলব উত্তর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৩ জন ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদে ৪ জনসহ মোট ১৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
এর মধ্যে মতলব উত্তরে ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন এবং  মতলব দক্ষিণে ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
আগামী ৮ মে দুইটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে মনোনয়নের বৈধতা শেষে নির্বাচনী পরিবেশ ও জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন প্রার্থীরা।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন