POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় কাদিরখিল সিকদার বাড়ীর পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত 

মোঃ নাছির উদ্দিন | প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৪ | সময়: ৪:৩৯ অপরাহ্ণ
কচুয়া উপজেলার সহদেবপুর পশ্চিম ইউনিয়নের কাদিরখিল গ্রামের ঐতিহ্যবাহী সিকদার বাড়ির পরিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কাদিরখিল সিকদার বাড়ী সংলগ্ন মাঠে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
পরিবারের ৫০০ সদস্যের উপস্থিততে আনন্দ, আড্ডা, সুখ-দুঃখ, গান, কৌতুকে মিলনমেলা মুখরিত হয়ে উঠে। সাংস্কৃতিক আয়োজন ও স্বজনদের আবেগ-উচ্ছাসে প্রাণের স্পন্দন আরও বাড়িয়ে দেয়।মিলনমেলায় মোঃ সাহেব আলী সিকদার সভাপতিত্বে ও জিসান শিকদারের সঞ্চালনায় আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ছিলেন মোঃ শরীফ সিকদার।
এসময় সভাপতি বলেন,সবাইকে নিয়ে মিলনমেলা উদযাপন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যারা মিলনমেলায় যোগ দিয়ে অনুষ্ঠানকে সফল ও সার্থক করেছেন তাদের সবাইকে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বলেন, আগামী বছরও এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।মিলনমেলায় আরো বক্তব্য রাখেন, নুরুল ইসলাম সিকদার,আবুল বাশার সিকদার, জাহাঙ্গীর সিকদার,ইউপি সদস্য শাহজালাল সিকদার,মতিন সিকদার, মাহবুব সিকদারসহ প্রমুখ ।
এসময় নুরুল ইসলাম সিকদার বলেন,‌‌এ মিলনমেলা যেন জন্ম জন্মান্তরের বন্ধন, যা কখনো ছিড়ে যাবে না’। আগামী বছর আমরা আরো বড় পরিসরে মিলনমেলার আয়োজন করবো।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন