POPULAR BD NEWS
Popular BD News Logo

আকাশে শাওয়ালের চাঁদ, কাল খুশির ঈদ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৪ | সময়: ৬:৪৫ অপরাহ্ণ

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। কাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) সারাদেশে উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর। ইসলামিক ফাউন্ডেশন সন্ধ্যায় এ তথ্য জানায়।

কাল সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। বায়তুল মোকাররমেও জামাত হবে পাঁচটি। এদিকে, ফাঁকা বাসাবাড়ি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তা দেবে নগরবাসী।

 

ঈদের প্রধান জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। প্যান্ডেলের ভেতরে এবং বাইরে সব মিলিয়ে লক্ষাধিক মুসুল্লীর নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রপতি এবং প্রধানবিচারপতিসহ গণ্যমাণ্য বাক্তিবর্গ ঈদের প্রধান জামাতে নামাজ আদায়ের কথা রয়েছে।

 

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও হবে ঈদের পাঁচটি জামাত। আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় ঈদগাহের পরিবর্তে বায়তুল মোকাররমেই হবে প্রধান ঈদ জামাত। এএসসি/পবন

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন