হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের পল্লী চিকিৎসক মনিরুজ্জামান( মনু মাষ্টারের) জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
শনিবার গভীর রাতে তিনি ঢাকায় মারা যান।ইন্না,,,, রাজিউন। তিনি ৭ ছেলে সন্তানের জনক। মনু মাস্টার দীর্ঘদিন থেকে শ্বাসকস্টসহ জটিল রোগে ভুগছিলেন।
রবিবার সকাল ১১ টায় হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধব্যপুর (উ:) ইউনিয়নের মোহাম্মদপুর নিজ বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।নামাজের পূর্বে তার স্মৃতিচারণ করেন বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম,ইউনিয়ন আলীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল, সেক্রেটারি গাজী ওয়ালী উল্যাহ, মাও. শাহ আলম আল কাদেরী। তাঁর বড় ছেলে ডা. মাসুদুজ্জামান।
ওইসময় উপস্থিত থেকে শোক প্রকাশ করেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, ইউনিয়ন বিএনপির সভাপতি হাবীব উল্যাহ মজুমদার, ইউনিয়ন আ’ লীগের সাবেক সভাপতি দুলাল ভুইয়া, প্যানেল চেয়ারম্যান ফিরোজ আহম্মদ হিরা, উন্নয়ন কমিটির সদস্য আলী আহম্মদ ভুইয়া প্রমুখ।
মৃতি মনিরুজ্জামান মনু মাস্টার নামে পরিচিত এ ব্যক্তি দীর্ঘদিন থেকে আহাম্মদপুর বাজারে পল্লী চিকিৎসক হিসেবে সুনামের সাথে ব্যবসা করেছেন। তিনি কিছু সময় কাঁকৈতলা আলিম মাদ্রাসায়ও শিক্ষাকতা করেছেন।
তিনি মনু ডাক্তার হিসাবে পরিচিত ছিলেন।