POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব দক্ষিণ উপজেলার উপ- নির্বাচনে নৌকা ও ধানের শীষের প্রচারনা শুরু

মাহফুজ মল্লিক | প্রকাশিত: অক্টোবর ৪, ২০২০ | সময়: ১২:২৪ অপরাহ্ণ

দুপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদের উপ- নির্বাচনের তফসিল ঘোষনা অনুযায়ী শনিবার(৩ অক্টোবর) বিকাল ৫ টা পর্যন্ত ছিল প্রার্থী প্রত্যাহারের শেষ দিন।উপজলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,দু’ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে কেউই তাদের প্রার্থীতা প্রত্যাহার করেননি।

তাই দু’ প্রার্থী অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদে বিএইচএম কবির আহমেদ (প্রতীক – নৌকা) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত চেয়ারম্যান পদে এমএ শুক্কুর পাটওয়ারী (প্রতীক ধানের শীষ) নির্বাচনী আচরনবিধি মেনে প্রচার- প্রচারনা করতে পারবেন।

এদিকে বিভিন্ন এলাকায় খোজ নিয়ে জানা গেছে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিএইচএম কবির আহমেদের নির্বাচনী প্রতীক নৌকার সমর্থনে নেতাকর্মীরা ব্যপক আনন্দ উৎসব নৌকার পক্ষে মিছিল করেছে।তবে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী এমএ শুক্কুর পাটওয়ারী নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে কোন আওয়াজ শোনা যায়নি।

আগামী ২০ অক্টোবর এ উপজেলার উপ- নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলায় ১ টি পৌরসভা ও ৬ টি ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৫৬ জন।তম্মোধ্যে পুরুষ ভোটার ৯৭ হাজার ৩৬৯ জন এবং মহিলা ভোটার ৯০ হাজার ৬৮৭ জন।ভোট কেন্দ্র হচ্ছে ৫৭ টি।

উল্লেখ্য, চলতি বছরের ১২ মার্চ মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.এইচ. এম গিয়াস উদ্দিন হঠাৎ করে মারা যাওয়ার কারণে এই পদটি শূণ্য হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এই উপজেলায় পৌরসভা ও ৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার ৫৬ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৯৭ হাজার ৩৬৯ জন ও মহিলা ভোটার ৯০ হাজার ৬৮৭ জন। ভোট কেন্দ্র সংখ্যা ৫৭ টি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন