রাজারগাঁওয়ে দীর্ঘদিন যাবত পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে চার ভাইয়ের মধ্যে। দীর্ঘদিনের সমস্যা থেকে পরিত্রাণ চায় ভুক্তভোগী তিন পরিবার।
সরেজমিনে গিয়ে জানাগেছে, হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের ইছাপুরা গ্রামের ভূঁইয়া বাড়ীর মৃত রেহান উদ্দিনের চার ছেলের মধ্যে বড় ছেলে আয়াত আলী ও গিয়াস উদ্দিন মারা যায়, আর তৃতীয় ছেলে রুহুল আমিন দীর্ঘদিন যাবত প্রবাস জীবন কাটিয়েছেন।
জানাগেছে, মৃত রেহান উদ্দিনের ৭৩শতক সম্পত্তির মধ্যে তার চার ছেলের অংশীদারত্ব রয়েছে। তিনি তার জীবদ্দশায় চার সন্তানের মাঝে কৃষি মাঠের সম্পত্তি সমবন্টন করলে তার মেজো ছেলে আশু ভুইঁয়া বিভিন্ন অপকৌশল ব্যবহার করে বৃদ্ধ বাবার কাছ থেকে বাড়ীর ২০শতক সম্পত্তি নিজ নামে রেজিস্টি করে নেয়।
এর মাঝে জীবদ্দশায় বাঁধ সাথে আয়াত আলী ওইসময় তার মুখ বন্ধ রাখতে আশু ভুইঁয়া ৭শতাংশ সম্পত্তি তার নামে লিখে দেয়।
কিন্তু কাউকেই বুঝিয়ে দেয় নি বরং জোরপূর্বক নিজ দখলে রেখেছেন আশু ভুইঁয়া।
এদিকে মৃত আয়াত আলীর ছেলে শারীরিক প্রতিবন্ধী আবদুল মতিন ও এমরান অভিযোগ করে বলেন, তার বাবার নামে ৭শতক সম্পত্তি থাকা সত্ত্বেও আশু ভুইঁয়া তার দখলে রেখেছে। সম্পত্তি বুঝে নিতে গেলে বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদর্শন করে আসছে।
এদিকে আশু ভুইঁয়ার তৃতীয় ভাই ভুক্তভোগী প্রবাসী রুহুল আমিন বলেন, দীর্ঘদিন যাবত বিদেশ থেকে তার উপার্জিত টাকা দিয়ে বাবার সম্পত্তির উপর একটি বিল্ডিং নির্মাণ করে। কিন্তু তার মেজো ভাই আশু ভুইঁয়া সু-কৌশলে বাবার থেকে সম্পত্তি নিজের নামে লিখে নেয় এবং তার থেকে কিছু সম্পত্তি বড় ভাই আয়াত আলী ভূঁইয়াকে লিখে দেয়। এখন তারা আমার বিল্ডিং এর উপর নিজের সম্পত্তি দাবী করে। এখন আমি যাবো কোথায়? আমার জায়গায় কই?
আপন ভাই আশু ভুইঁয়ার অভিনব প্রতারণা শিকার মৃত গিয়াস উদ্দিনের স্ত্রী ও। তাদের সম্পত্তি থাকা সত্ত্বেও বুঝিয়ে দিতে নারাজ।
এদিকে অভিযুক্ত আশু ভুইঁয়ার বক্তব্য নিতে গেলে তিনি ঘটনাস্থল থেকে দ্রুত স্থান ত্যাগ করেন।