POPULAR BD NEWS
Popular BD News Logo

হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকার ইফতার ও দোয়া

মোশাররফ হোসেন নয়ন | প্রকাশিত: এপ্রিল ১, ২০২৪ | সময়: ১:৪২ অপরাহ্ণ
ঢাকাস্থ হাইমচর উপজেলার সমাজ ও জনকল্যাণমূলক সংগঠন হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা (নিবন্ধন নং- ঢ- ০৯৯৬৭) এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩১ মার্চ রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মাল্টিপারপাস মিলনায়তনে এ ইফতার অনুষ্ঠান হয়। সমিতির সহ সভাপতি আবদুল আউয়াল এর কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি এজেডএম আজিজুর রহমানের সভাপতিত্বে সমিতির সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম খলিল শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি এমপি বলেন, প্রতি রমযানে হাইমচর সমিতি আমাকে হাইমচরবাসীর সাথে একদিন ইফতারের সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। ইশানবালার নদী ভাঙন রোধে বিশেষ দৃষ্টি দিচ্ছি। শীঘ্রই কাজ শুরু করবো। একসময়ে চরে যানবাহনের রাস্তা ছিলোনা এখন যাতায়াত ব্যবস্থা অনেক ভালো। চাঁদপুর থেকে হাইমচর রিভার ড্রাইভ যত দ্রুত সম্ভব করবো দেশের সক্ষমতার আলোকে। সবাই মিলে যেন হাইমচরের জীবনমান উন্নয়ন একসাথে কাজ করতে পারি। সবার কাছে এই প্রত্যাশা করছি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ও হাইমচর উপজেলা চেয়ারম্যান মো: নুর হোসেন পাটোয়ারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ ড. মো: শাহাদাৎ হোসেন, সহ সভাপতি মো: মাহবুব উল আলম, সহ সভাপতি নিবাস চন্দ্র মাঝি, সহ সভাপতি মোখলেছুর রহমান পাটোয়ারী।
আরও বক্তব্য রাখেন আশুতোষ দাস দেওয়ান, আহমেদ আলী, দিলীপ দাস দেওয়ান, মজিবুর রহমান পাটোয়ারী, সালেহ আহমেদ, মাহবুব ফেরদৌসী।
সভাপতি এজেডএম আজিজুর রহমানের বক্তব্য ও ইফতার গ্রহনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন