POPULAR BD NEWS
Popular BD News Logo

শিশু রাব্বী রাতে চুরি করতে গিয়ে ধরাশায়ী

হোসেন বেপারী | প্রকাশিত: অক্টোবর ৪, ২০২০ | সময়: ১১:৩২ পূর্বাহ্ণ

নিজ বাড়িতে চুরি করতে গিয়ে হাতে- নাতে ধরা পড়লো শিশু রাব্বি। রাতে তাকে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে রাখা হয়। রোববার সকালে এলাকার বাসিন্দারা তাকে সাবধান করে ছেড়ে দেয়।

হাজীগন্জ উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের ৪ নং রায়ঁচো ওয়ার্ড দরবেশ বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে।

জানা গেছে, রাব্বি ওই বাড়িরই বাসিন্দা। নিজ বাড়িতে নিজের চাচার ঘরে চুরি করতে যায়।

রাব্বি ৬ নং পূর্ব বড়কুল ইউনিয়নের ৪ নং রায়ঁচৌ দরবেশ বাড়ির কাসেমের ছেলে।

ঘটনাটি শনিবার রাত আনুমানিক ১২ টার দিকে ঘটে।

ওই বাড়ির বাসিন্দা সোহেল রানা পপুলার বিডি নিউজ ডঢকমকে জানান ,এই ছেলে আরো কয়েকটি চুরির ঘটনায় জড়িত ছিল। শনিবার রাত আনুমানিক ১২ টায় তার চাচার ঘরে চুরি করতে গেলে তার চাচাতো ভাই রাশেদের কাছে হাতে- নাতে ধরা পড়ে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন