POPULAR BD NEWS
Popular BD News Logo

কালচোঁ দক্ষিন ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটি অনুমোদন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪ | সময়: ৫:২৪ অপরাহ্ণ
 উপজেলার ৪নং কালচোঁ দক্ষিন ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক অনুমোদন হয়েছে।
ইউনিয়ন যুবলীগের সাবেক সফল সভাপতি শ্রী শ্যামল শীলকে আহবায়ক ও মো. রেদোয়ান হায়দার চৌধুরী (জিসান)কে যুগ্ন-আহবায়ক করে এই আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
গত সোমবার (১৭ মার্চ) উপজেলা যুবলীগের আহবায়ক মো. মাসুদ ইকবাল ও সিনিয়র যুগ্ন-আহবায়ক মো. জাকির হোসেন সোহেল স্বাক্ষরিত পত্রে ২০ সদস্য বিশিষ্ট ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটি দেন।
আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মো. আবুল কালাম মজুমদার (কালাম মেম্বার), মনিরুজ্জামান মল্লিক (শিমুল), তারেকুল ইসলাম সাগর, রাসেল মোল্লা, মিছির বকাউল, হাবিবুর রহমান মজুমদার, কাউছার দরবেশ, মানিক খলিফা, পারভেজ, মাহবুব তালুকদার, হেলাল তালুকদার, আকতার হোসেন, মোশাররফ মজুমদার, সোহেল, মিলন মাষ্টার, রাসেল উদ্দিন প্রধানীয়া, জসিম খলিফা ও জুবায়ের সর্দার।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন