POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের রোজাদারদের মাঝে সেহেরি বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪ | সময়: ৪:২৯ অপরাহ্ণ
চাঁদপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে অসহায় রোজাদারদের মাঝে সেহেরি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ভোররাতে শহরের রেলওয়ে স্টেশনে অসহায় রোজাদারদের মাঝে এই সেহেরি বিতরণ করা হয়।
এই সময় মেডিকেল কলেজের নবনির্বাচিত কমিটির সদস্যগন শতাদিক অসহায়ের মাঝে সেহেরি বিতরণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের চাঁদপুর মেডিকেল কলেজের নবনির্বাচিত কমিটির সভাপতি মো: ফজলে রাব্বি, সাধারণ সম্পাদক- প্রিয়ব্রত দাস উৎস, সহ সভাপতি- মো: মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক – এস, এম, নাঈম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক – জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক-ক্যছেনওয়ান রাখাইন, সাংগঠনিক সম্পাদক- নাফিস ফুয়াদ সিয়াম, সাইফ ইকবাল, ফাইয়াজ মোহাম্মদ, মুশফিকুর রহমান নিহালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন