মহান স্বাধীনতা দিবসে প্রায় তিন হাজার নেতাকর্মী নিয়ে চাঁদপুরের হাজীগঞ্জে কাঙ্গালি ভোজ করেছেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরেের সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজ প্রাঙ্গনে ২৬শে মার্চের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন তিনি।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সন্মানিত সদস্য খালেদুর রব মিঠু’র সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল ও আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক স্বপন কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যাপক মো. সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. সেলিম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সন্মানিত সদস্য সত্যব্রত ভদ্র মিঠুন ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি গাজী মো. বিল্লাল প্রমুখ।
ওইসময় কলেজের পক্ষ থেকে মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম এমপিকে ফুল দিয়ে বরণ করে নেন কলেজের নবাগত পরিচালনা পর্ষদ।