POPULAR BD NEWS
Popular BD News Logo

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের পাঁচ জনের মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪ | সময়: ২:৩০ অপরাহ্ণ

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে জুড়ীর পূর্ব গোয়ালবাড়ি গ্রামের মখলিছ মিয়ার বাড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। জুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন, বাক প্রতিবন্ধী ফয়জুর রহমান (৫০), তার স্ত্রী শিরিন বেগম (৪৫), মেয়ে সামিয়া (১৫), সাবিনা (৯) ও ছেলে সায়েম উদ্দিন (৭)। এছাড়া ফয়জুর রহমানের আরেক মেয়ে সোনিয়া আক্তার (১২) আহত হয়েছে। তাকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি এস এম মাইনুদ্দিন বলেন, মরদেহগুলো উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে ।

হআই/নি

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন