POPULAR BD NEWS
Popular BD News Logo

মাছ ধরতে গিয়ে পায়ুপথ দিয়ে পেটে ২৫ ইঞ্চি কুঁচিয়া, অস্ত্রোপাচারে জ্যান্ত উদ্ধার !

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪ | সময়: ২:১৩ অপরাহ্ণ
সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসাপাতালে অস্ত্রোপচার করে মানুষের পেট থেকে আস্ত মাছ উদ্ধার করা হয়েছে।
রোববার রাতে সিওমেকের সার্জারি ইউনিট-২ প্রধান অধ্যাপক ডা. কাজী জানে আলমের নেতৃত্বে অস্ত্রোপচার করে ওই রোগীর পেট থেকে মাছটি বের করা হয়।
অস্ত্রোপচারে অংশগ্রহণ করেন সার্জারি ইউনিট-২ এর সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদুল ইসলাম ও ডা. তৌফিক আজিজ শাকুর।
২৪ মার্চ ওই রোগী হাসপাতালে এসেছিলো । লোকটি মাছ ধরতে পানিতে নামলে তার পায়ুপথ দিয়ে জ্যান্ত একটি কুঁচিয়া মাছ ঢুকে যায়। রোগীর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিওমেক হাসপাতালে রাত সাড়ে দশটার দিকে অস্ত্রোপচার করা হয়, অস্ত্রোপচার চলে রাত সাড়ে ১১ টা পর্যন্ত।
পরে ২৫ ইঞ্চির কুঁচিয়া মাছটি পেট থেকে বের করা হয়। এএসসি/পবন
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন