POPULAR BD NEWS
Popular BD News Logo

তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২১, ২০২৪ | সময়: ৩:৩৫ অপরাহ্ণ

নতুন শিক্ষা কারিকুলামে এখন থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত প্রথম ও দ্বিতীয় সাময়িকের মতো কোনো পরীক্ষা হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

বৃহস্পতিবার (২১ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ফরিদ আহাম্মদ বলেন, তৃতীয় শ্রেণি পর্যন্ত প্রথম ও দ্বিতীয় সাময়িক- এটি আর থাকবে না। তবে যে মূল্যায়ন হবে সে পদ্ধতি ভিন্ন হবে। ধারাবাহিক মূল্যায়ন থাকবে।
দেশে গত বছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। যেখানে প্রথম বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন এই শিক্ষাক্রম শুরু হয়। চলতি বছরের জানুয়ারি শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষে ওই তিন শ্রেণি ছাড়াও নতুন করে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে চালু হয়েছে এই শিক্ষাক্রম।

পর্যায়ক্রমে ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে (উচ্চমাধ্যমিক) বাস্তবায়িত হবে নতুন শিক্ষাক্রম। নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়নের বড় অংশ হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে (শিখনকালীন)। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বছরে ৩টি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হতো।

রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২ ফেব্রুয়ারি। পরীক্ষার্থী সংখ্যা ছিল ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। এই ধাপের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হলেও চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়নি। ৩০ মের মধ্যে এ ফল প্রকাশ হতে পারে।

হআই/নি

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন