POPULAR BD NEWS
Popular BD News Logo

নোয়াখালীতে বিষপানে কলেজছাত্রীর আত্মহত্যা

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২০, ২০২৪ | সময়: ২:১২ অপরাহ্ণ

নোয়াখালীর সেনবাগে নুশরাত জাহান সুমনা (১৫) নামে এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নুশরাত জাহান সুমনা সেনবাগ উপজেলার ডমুরুয়া ইনিয়নের হরিনকাট গ্রামের কুদ্দুস চেয়ারম্যান বাড়ির সৌদি প্রবাসী শাহাদৎ হোসেন শহিদের মেয়ে। তিনি উপজেলার কানকিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের ১ম বর্ষের ছাত্রী। এক বোন এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন কানন।

 

তিনি জানান, দুপুর ২টার দিকে নিজ ঘরে বিষপান করেন নুশরাত। পরে পরিবারের লোকজন তাকে প্রথমে সেনবাগ সরকারি হাসপাতালে নেন। পরে উন্নত চিকিসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।

 

এ বিষয়ে সেনবাগ থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, এ বিষয়ে কেউ এখনও থানায় কিছু জানায়নি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন