চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল বলেছেন কোনো অপশক্তিই জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্যাত্রারকে বাধাগ্রস্ত করতে পারবেনা।শুক্রবার ( ২ অক্টোবর) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলাবাসীর সাথে এক মতবিনিময়সভায় একথাগুলো বলেন।
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা এডভোকেট জসিম উদ্দিন ও এডভোকেট সেলিম মিয়ার সন্ঞযৌথ পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল সকলের উদ্দেশ্য আরো বলেন,সবাই শতর্ক থাকবেন সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো জনগনের মাঝে পৌছে দিবেন।
ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেই যাবে, এতে কোন লাভ হবে না।আওয়ামী লীগ সরকার এ করোনাকালে যেভাবে গ্রাম- গন্জে এবং শহরে কাজ করছে আপনারাই তার প্রত্যক্ষ স্বাক্ষী। একটি চক্র বিএনপি- জামায়াতের সাথে আঁতাত করে দলের নেতা কর্মীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে। এব্যপারে সবাইকে সতর্ক থেকে দলের জন্য এবং দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।

মতবিনিময়সভায় আরো বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী এডভোকেট জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এডভোকেট রুহুল আমিন সরকার, জেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আবদুল কাইউম খান, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচ কবির আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এডভোকেট মনোয়ারুল ইসলাম, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, গনি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, মধুসূদন কর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ দাশ, অধ্যাপক মাহবুবুর রহমান, আবদুল মালেক মাষ্টার।
এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান নুর মোহাম্মদ,মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজি শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন মুকুল, আওয়ামী লীগ নেতা কাজি মিজানুর রহমান, মতলব উত্তর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্যসচিব এডভোকেট আক্তারুজ্জামান, যুগ্ম আহবায়ক জামাল হোসেন নাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, রিয়াদুল আলম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা এডভোকেট খালেদ মোশাররফ, নিয়াজ মোর্শেদ ছোটন।