POPULAR BD NEWS
Popular BD News Logo

বাংলাদেশি নাট্যনির্মাতার লন্ডনে গাড়ির ধাক্কায় প্রাণ গেল

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১৮, ২০২৪ | সময়: ১২:৩০ অপরাহ্ণ

লন্ডনে বেপরোয়া এক গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন বাংলাদেশি নাট্যনির্মাতা জিএম ফুরুখ। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আরেক লন্ডন প্রবাসী জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু।

রোববার (বাংলাদেশ সময় ১৬ মার্চ) জিএম ফুরুখের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে স্বাধীন খসরু লেখেন, ‘প্রতিনিয়ত যত না জন্ম সংবাদ পাই তার থেকে অনেক বেশি পাই মৃত্যু সংবাদ! প্রিয় ছোট ভাই নাট্য ও চলচ্চিত্র নির্মাতা জিএম ফুরুখ সড়ক দুর্ঘটনায় আহত হলে রয়েল লন্ডন হাসপাতালে নেওয়া হয়। প্রায় চার ঘণ্টা অস্ত্রোপচার করার পরও বাঁচানো যায়নি।’

 

তিনি জানান, অন্য একটি গাড়ি চাপা দেওয়ার পর  অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান জিএম ফুরুখ।

প্রসঙ্গত, প্রবাসী ফুরুখের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার। দীর্ঘদিন ধরেই তিনি লন্ডনে বসবাস করছিলেন। সেখানে বেশ কিছু স্থানীয় নাটকও নির্মাণ করেছেন। তবে তাঁর নির্মাণে সিলেটি আঞ্চলিক ভাষার কয়েকটি নাটক ব্যাপক জনপ্রিয়তা পায়। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য ছিলেন তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন