POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রভাত ফরিদগঞ্জ শাখার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও সেলাই মেশিন বিতরণ

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১৬, ২০২৪ | সময়: ৮:২৬ অপরাহ্ণ

সামাজিক সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থার ফরিদগঞ্জ শাখার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ও স্বাবলম্বী প্রজেক্টে দুইজনকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে ফরিদগঞ্জ উপজেলার ঘনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে প্রভাত সমাজকল্যাণ সংস্থার ফরিদগঞ্জ শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজ সেবক হাজী মো. বাধল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউপি সদস্য তুহিন বেপারী, আল-আমিন, মো. কামাল হোসেন, ঘনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হারেছ বেপারী, সহ-সভাপতি জহির মোল্লা, প্রভাত সমাজকল্যাণ সংস্থার চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

বক্তব্যের আগে সংগঠনের সদস্যরা আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখায় বাতিঘর মানব কল্যাণ সংস্থা’সহ কয়েকটি সেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এবং মানবিক সাংবাদিক হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয় সাংবাদিক হোসেন বেপারীকে। শেষে দুইটি অসহায় পরিবারকে সেলাই মেশিন ও ৩০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

H/A

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন